ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৩, ১৪ জানুয়ারি ২০২৩
ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা
ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

১৫ বছর ধরে কর জালিয়াতির করার অপরাধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প রিয়েল এস্টেটকে ১৬ লাখ ডলার জরিমানা করেছে দেশটির আদালত।

শুক্রবার (১৩ জানুয়ারি) নিউইয়র্কের একটি আদালত এ রায় দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ব্যবসায়িক রেকর্ড জাল করার মাধ্যমে প্রতারণা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত মাসে দোষী সাব্যস্ত হয়েছিল ট্রাম্প অর্গানাইজেশনের অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন ও ট্রাম্প পেরোল কর্পোরেশন। বিচারে ১৭টি অভিযোগ প্রমাণিত হয় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে। অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

Advertisement

তবে ট্রাম্প যখন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তখন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায় প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে রয়টার্স

আরো পড়ুন>> পড়ালেখা ফেলে বানাচ্ছিলেন ভিডিও, মা বকা দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা

মামলায় সরকার পক্ষের কৌঁসুলি ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ রায়ের পর বলেছেন, ‘যদিও কর্পোরেশনগুলো কারাভোগ করতে পারে না, এরপরও দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা কর্পোরেশন ও নির্বাহীদের জন্য একটি বার্তা যে, আপনি কর কর্তৃপক্ষের সাথে প্রতারণা করতে পারবেন না এবং এটি থেকে বেরিয়ে যেতে পারবেন না।’

ট্রাম্প অর্গানাইজেশন বর্তমানে ট্রাম্পের দুই ছেলে- ডোনাল্ড জুনিয়র ও এরিক পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ২০০৫ থেকে ২০২১ সালের মধ্যে শীর্ষ কর্মকর্তাদের দেওয়া ক্ষতিপূরণের তথ্য গোপন করেছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!