ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে দু’জন জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৯, ১৫ জানুয়ারি ২০২৩
নেপালে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে দু’জন জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ৭২ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন দু’জন। 

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এরইমধ্যে উদ্ধার হওয়া ওই দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে জীবিত অবস্থায় উদ্ধার ওই দুই ব্যক্তি নেপালের নাগরিক বলে জানা গেছে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।  

Advertisement

এর আগে রোববার (১৫ জানুয়ারি) সকালে পোখরা বিমানবন্দরের রানওয়েতে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজটি। এসময় এতে ৬৮ জন যাত্রী ও চার জন ক্রু ছিলেন। ভেঙে পড়ার পরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

আরো পড়ুন>> নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

উড়োজাহাজটিতে ৬৮ যাত্রীদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুইজন দক্ষিণ কোরিয়ান, একজন আইরিশ এবং একজন অস্ট্রেলিয়ান ছাড়াও একজন ফরাসি ও একজন আর্জেন্টাইন নাগরিক ছিলেন।

পোখরা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ডা. ভারত বাহাদুর খাত্রী বলেছেন, বর্তমানে হাসপাতালে একটি শিশুর মৃতদেহ সহ ৬৪টি মৃতদেহ রয়েছে।

তিনি আরো জানান, নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরো পড়ুন>> যেভাবে ঘটল নেপালের সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা

যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা বলে জানিয়েছে সে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়।

আর পিটিআই সূত্র বলছে, দুর্ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে নেপাল সরকার।

এদিকে এ ঘটনায় নেপালসহ বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেছেন। সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!