ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত

ড্রোন নামিয়ে চলছে শেষ দুই আরোহীর মরদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৫, ১৭ জানুয়ারি ২০২৩
ড্রোন নামিয়ে চলছে শেষ দুই আরোহীর মরদেহের সন্ধান
ছবি: সংগৃহীত

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৭০ জনের খোঁজ পাওয়া গেলেও এখনো দু’জন যাত্রী নিখোঁজ। শেষ ওই দুই যাত্রীর খোঁজে ঘটনাস্থলে ড্রোন নামিয়ে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল।

রোববার (১৫ জানুয়ারি) বিধ্বস্ত হয় নেপালের ইয়েতি এয়ারলাইন্সের এটিআর ৭২ উড়োজাহাজ। ৭২ আসনের এই উড়োজাহাজটি টার্বো প্রপেলার ইঞ্জিন বিশিষ্ট। কাঠমান্ডু থেকে উড়ে পোখরায় এসে নামার কয়েক মুহূর্ত আগেই ভেঙে পড়ে উড়োজাহাজটি। ঝকঝকে আবহাওয়ার মধ্যেই ঘটে ওই দুর্ঘটনা।

উড়োজাহাজ যাত্রীদের মধ্যে ৫ ভারতীয়-সহ ছিলেন ১৫ জন বিদেশি। ৬ জন শিশুও ছিল ওই উড়োজাহাজে।

Advertisement

মঙ্গলবার উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনায় মৃত শিশুদের দেহ সম্পূর্ণ পুড়ে গিয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে তাদের দেহ খুঁজে পেতে সমস্যা হতে পারে।

আরো পড়ুন>> মোদিকে শান্তির বার্তা দিলেন শেহবাজ

এরইমধ্যে দড়ি দিয়ে নদীখাতে নেমে উদ্ধার কাজ চালিয়ে সোমবার আরো দুই যাত্রীর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তাই ড্রোন নামিয়ে শেষ দুই নিখোঁজ যাত্রীর তল্লাশি শুরু হয়েছে।

উড়োজাহাজ দুর্ঘটনায় মৃত ৭০ জন যাত্রীর দেহ সনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নেপালের প্রশাসন। উদ্ধার হওয়া দেহগুলিকে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে হাসপাতালে।

নেপালের স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা যাচ্ছে। হাসপাতালের বাইরে অপেক্ষারত আত্মীয়রা ভেঙে পড়েছেন কান্নায়।

সূত্র: আল-জাজিরা, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!