ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জর্জিয়ায় সাবেক সেনার এলোপাতাড়ি গুলি, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ২১ জানুয়ারি ২০২৩
জর্জিয়ায় সাবেক সেনার এলোপাতাড়ি গুলি, নিহত ৬
ছবি: সংগৃহীত

জর্জিয়ায় সাবেক এক সেনাসদস্য ছয়জনকে গুলি করে হত্যা করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির সাগারেহো শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ভবনের বারান্দা থেকে সাবেক ওই সেনাসদস্য হঠাৎ গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহতের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ওপরও গুলি চালান ওই সেনাসদস্য। এ সময় এক পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এরপর পুলিশ পুরো ভবনটি ঘিরে ফেলে। পালানোর পথ নেই বুঝতে পেরে নিজের বন্দুক দিয়ে ওই সেনাসদস্য আত্মহত্যা করেন। তবে, কী কারণে তিনি হামলা চালিয়েছেন, তা জানা যায়নি।

Advertisement

জানা গেছে, ওই সেনাসদস্য আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র : সিএনএন, ডয়সে ভেলে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!