ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্যালিফোর্নিয়ার সন্দেহভাজন বন্দুক হামলাকারীকে মৃত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ২৩ জানুয়ারি ২০২৩
ক্যালিফোর্নিয়ার সন্দেহভাজন বন্দুক হামলাকারীকে মৃত উদ্ধার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে গুলি করে ১০ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন বন্দুক হামলাকারীকে মৃত উদ্ধার করা হয়েছে।

গুলি চালানোর ১২ ঘণ্টারও বেশি সময় পরে ক্যালিফোর্নিয়ার টরেন্সে একটি সাদা রঙের গাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

আইন প্রয়োগকারী সংস্থার একাধিক সূত্রের বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন গাড়িটি ঘিরে ফেলেন, তখন সেটির চালক গুলি চালিয়ে আত্মহত্যা করেন। গাড়িটির চালকের আসনের পাশের জানালায় বুলেটের আঘাতের অন্তত দুটি চিহ্ন দেখা গেছে।

Advertisement

আরো পড়ুন>> লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানে গোলাগুলি, নিহত অন্তত ১০

রোববার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকায় এ ঘটনা ঘটে। পরে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, ওই ব্যক্তির নাম হু কান ত্রান। বয়স ৭২ বছর। সাদা রঙের কার্গো গাড়িটির ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে, গত শনিবার রাতের হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মনটেরে পার্ক নামের একটি শহরে বন্দুক হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরো অন্তত ১০ জন।

মনটেরে পার্কের অবস্থান লস অ্যাঞ্জেলেসের কিছুটা পূর্বে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ বিভাগ বলেছে, বলরুমে নাচের একটি অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে। এ সময় চীনা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে মনটেরে পার্কে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন।

আরো পড়ুন>> মদপানে রাজি না হওয়ায় কিশোরীকে সহপাঠীদের মারধর!

গোলাগুলিতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। গতকাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মনটেরি পার্কে।

হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে যান। সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস ঘটনাস্থলের কাছের একটি রেস্তোরাঁর মালিকের বরাতে জানায়, তার রেস্তোরাঁয় আশ্রয় নেওয়া লোকজন তাকে বলেছেন, মেশিনগান হাতে নিয়ে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন তারা। আর পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে গত এক মাসে পঞ্চমবারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটল। এর আগে গত মে মাসে টেক্সাসের উভালদে একটি স্কুলে বন্দুক হামলায় ২১ জন নিহত হন। গত নভেম্বরে কলোরাডোর একটি নৈশ ক্লাবে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!