ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্টের বাড়ি থেকেও গোপন নথি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৫, ২৫ জানুয়ারি ২০২৩
এবার মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্টের বাড়ি থেকেও গোপন নথি উদ্ধার
মাইক পেন্স - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের পর মার্কিন সরকারের শীর্ষ পদে সেবা দেওয়া কর্মকর্তাদের বাড়িতে গোপন কাগজপত্র খুঁজে পাওয়ার সর্বশেষ ঘটনা এটি।

বুধবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মাইক পেন্সের ইন্ডিয়ানার বাড়িতে একজন আইনজীবী ওই নথিগুলো আবিষ্কার করেন। পরে সেগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

বিবিসি বলছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকেও এর আগে এমন গোপন নথি উদ্ধার করা হয়েছিল। এর জেরে তদন্তকারীরা এরইমধ্যে বাইডেন এবং ট্রাম্পের কাছ থেকে নথি উদ্ধারের বিষয়ে অনুসন্ধান করছেন।

আরো পড়ুন>> যুদ্ধের মধ্যেও ব্যাপক দুর্নীতি, ইউক্রেন সরকারে পদত্যাগের হিড়িক

এছাড়া নথি অপব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন ট্রাম্প।

অন্যদিকে পেন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসকে নথিগুলোর বিষয়ে সতর্ক করে একটি চিঠি পাঠিয়েছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সদস্যরা সাবেক ভাইস-প্রেসিডেন্টের বাড়ি থেকে নথিগুলো সংগ্রহ করেন।

প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্টের অধীনে, প্রশাসনের মেয়াদ শেষ হলে হোয়াইট হাউজের রেকর্ডগুলো জাতীয় আর্কাইভে যাওয়ার কথা। নিয়ম অনুযায়ী এ ধরনের ফাইল নিরাপদে সংরক্ষণ করা প্রয়োজন।

আরো পড়ুন>> আফগানিস্তানে তীব্র শীতে মৃতের সংখ্যা বেড়ে ১২৪

জানা গেছে, পেন্স ‘অত্যধিক সতর্কতার কারণে’ শ্রেণীবদ্ধ নথি পরিচালনা করার জন্য বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি সহায়তা চাওয়ার পরে এ ঘটনা প্রকাশ পায়।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, নথিগুলো প্রথমে ভার্জিনিয়ায় পেন্সের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে ইন্ডিয়ানাতে পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর, ট্রাম্প পেন্সকে রক্ষায় তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন, তিনি ‘একজন নির্দোষ মানুষ।’

ট্রাম্পের দাবি, ‘তিনি তার জীবনে জেনেশুনে অসৎ কিছু করেননি। তাকে একা থাকতে দাও!!!’

আরো পড়ুন>> সড়কে প্রকাশ্যে বৃদ্ধ শিক্ষককে লাঠি দিয়ে পেটালেন দুই নারী পুলিশ

সম্প্রতি পেন বাইডেন সেন্টার থেকে প্রথম দফায় গোপনীয় নথি উদ্ধার হয়। বাইডেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউজ থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত পেন বাইডেন সেন্টার অপ্রশাসনিক কাজের জন্য ব্যবহার করতেন।

এসব গোপন নথি আবিষ্কারকে প্রেসিডেন্ট বাইডেনের জন্য একটি রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি বলে বলে অভিহিত করা হচ্ছে। কেননা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন নথি জব্দের তদন্ত পরিচালনার সময় এখন।

এর আগে, বাইডেন ট্রাম্পকে ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছিলেন যখন এফবিআই গত আগস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!