বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্লীয় রাজ্য কেরালায়।
পুলিশ সূত্রে খবর, রাজ্যটির কান্নুর শহরের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন ওই দম্পতি। তাদের সঙ্গে এক শিশুসহ আরো চারজন ছিলেন। ওই চারজন গাড়ির পিছনের আসনে বসে ছিলেন। কুট্টায়াট্টুর থেকে কান্নুরে যাচ্ছিলেন তারা। কিন্তু মাঝপথেই চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির পিছনের আসনে বসে থাকা আরোহীরা কোনও রকমে দরজা খুলে বেরিয়ে আসতে পারলেও গাড়ির ভিতরে আটকে পড়েন দম্পতি। মুহূর্তেই গাড়ির সামনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলে যায়। এই দৃশ্য দেখে পথচারীরা দম্পতিকে বাঁচানের জন্য এগিয়ে আসেন। তাদের মধ্যে কয়েক জন দরজা ভেঙে দম্পতিকে বার করার চেষ্টা করেন। কিন্তু আগুন এত ছড়িয়ে গিয়েছিল যে তারা দরজা ভাঙতে ব্যর্থ হন।
.png)
আরো পড়ুন>> গোপন নথির সন্ধানে বাইডেনের বাড়িতে তল্লাশি
পথচারীদের এক জন সংবাদমাধ্যমকে বলেন, “গাড়ির সামনের অংশে আগুন দাউ দাউ করে জ্বলছিল। বার কয়েক দরজা ভাঙার চেষ্টা করি। কিন্তু পারিনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। গাড়ির তেলের ট্যাঙ্কে আগুন ধরে গিয়েছিল। বিস্ফোরণ হওয়ার আশঙ্কায় আমরা পিছিয়ে আসি। চোখের সামনে দু’জনকে পুড়ে মরতে দেখলাম অসহায়ের মতো।”
পুলিশ জানিয়েছে, গাড়িতে কী ভাবে আগুন লাগল ফরেন্সিক পরীক্ষার পর জানা যাবে। পিছনের আসনে বসে থাকা আরোহীদের সামান্য চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার