হোটেলের যে তলায় আগুন লেগেছে সেখানকার দেওয়াল ফেটে ধোঁয়া বেরোচ্ছে। কাচের মধ্যে দিয়ে ধোঁয়া বেরোনোর পথ পাচ্ছে না। ফলে ভিতরে ধোঁয়া জমে বিপদ বাড়ছে বলে আশঙ্কা। দমকলকর্মীরা কাচ ভেঙে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সেই বাড়িটিতে একাধিক অফিস এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকল কর্মীরা।
.png)
প্রাথমিকভাবে জানা গেছে, জহির খানের সেই হোটেলের কিছু কর্মী রাতে সেখানেই ঘুমোন। তারা ভিতরেই আটকে পড়েছেন কি না, বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, তা-ও স্পষ্ট করে জানা যায়নি।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন জহির। ভারতের হয়ে ৯২টি টেস্ট, ২০০টি এক দিনের ম্যাচ এবং ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন বাঁহাতি পেসার। টেস্টে তার সংগ্রহ ৩১১টি উইকেট। এক দিনের ক্রিকেটে নিয়েছেন ২৮২টি উইকেট। টি-২০ ক্রিকেটে এই পেসারের শিকার ১৭টি উইকেট।
২০১৭ সালে অভিনেত্রী সাগরিকা ঘাটকেকে বিয়ে করেন জহির। ২০০৭ সালে ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন সাগরিকা। হিন্দি ছাড়াও মরাঠি, পাঞ্জাবি ভাষাতেও ছবি করেছেন তিনি।