ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পের ৮ দিন পর সিরিয়ায় ঢুকলো জাতিসংঘের ত্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পের ৮ দিন পর সিরিয়ায় ঢুকলো জাতিসংঘের ত্রাণ
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পের ৮ দিন পর সিরিয়ার দুর্গত এলাকায় প্রবেশ করেছে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক। এরইমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হওয়া দেশটির জন্য ৪০০ মিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটি জানিয়েছে, প্রায় অর্ধকোটি মানুষের প্রয়োজন জরুরি সহায়তা।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, আব আল সালাম ও আল রাই ক্রসিং দিয়ে সিরিয়ায় ঢুকছে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক। আসাদ সরকারের ইঙ্গিত, তিন মাসের জন্য খোলা থাকবে এই পথগুলো। সে সময় অস্ত্রবিরতিও কার্যকর থাকবে।

Advertisement

অবশ্য এ প্রসঙ্গে জাতিসংঘ বলছে, যুদ্ধ ও ভূমিকম্প বিধ্বস্ত দেশটির জন্য আরো বড় তহবিলের প্রয়োজন।

আরো পড়ুন>> ১৫ কোটি টাকার লটারি জিতে জানালেন না স্ত্রীকে, প্রাক্তনকে উপহার দিলেন ফ্ল্যাট!

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার জন্য জরুরি ভিত্তিতে ৪০০ মিলিয়ন ডলার তহবিল গঠনের আবেদন জানাচ্ছি। কিন্তু এটা বড়জোর ৩ মাসের যোগান। কারণ ৫০ লাখ সিরীয়র জরুরি ভিত্তিতে প্রয়োজন খাবার, আশ্রয় ও স্বাস্থ্যসেবা। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানার পর তুরস্কের জন্যও নির্ধারিত হবে বরাদ্দ। ভূমিকম্পের পর জরুরি তহবিল থেকে ৫০ মিলিয়ন ডলার দিয়েছে জাতিসংঘ। কিন্তু চাহিদা আরো বেশি।

এদিকে উদ্ধারকর্মীরা বলছেন, জীবিতদের জন্য সবচেয়ে বড় সংকট আশ্রয়। কেননা, আন্তর্জাতিক সেবা সংগঠনগুলোর পক্ষ থেকে খাবারের নিশ্চয়তা পেলেও তীব্র ঠাণ্ডায় খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন গৃহহীন তুর্কি-সিরিয়রা। তাদের সহযোগিতায় ১ হাজার পণ্যবাহী কন্টেইনার পাঠিয়েছে ন্যাটো। কিন্তু এটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!