ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একটি মিসড কলেই স্কুলছাত্রী হত্যার রহস্য উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
একটি মিসড কলেই স্কুলছাত্রী হত্যার রহস্য উন্মোচন
প্রতীকী ছবি

একটি অচেনা নম্বরের মিসড কল চিহ্নিত করে স্কুলছাত্রীকে হত্যার রহস্য বের হয়ে এলো। এর আগে, ভারতের দিল্লিতে অপহরণের পর ঐ ছাত্রীকে হত্যা করা হয়। হত্যার পর নাংলোইয়ের ঐ ১১ বছরের মেয়ের লাশ ফেলে দেওয়া হয়।

গত ৯ ফেব্রুয়ারি মেয়েটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ঐদিন বেলা ১১টা ৫০ মিনিটে একটি মিসড কল পান তার মা। পুনরায় কল করলে ফোন বন্ধ দেখায়। এরপর পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করে তার পরিবার।

ঘটনার ১২ দিন পর পুলিশ ওই মেয়েটিকে হত্যার সঙ্গে সম্পৃক্ত ২১ বছর বয়সী রোহিত ওরফে বিনোদ নামে একজনকে আটক করে। 

Advertisement

তদন্তে নেমে পুলিশ ফোন নম্বর ট্র্যাক করে পাঞ্জাব ও মধ্যপ্রদেশে অভিযান চালায়। এরপর ২১ ফেব্রুয়ারি রোহিতকে আটক করে তারা। পরে সে পুলিশের কাছে স্বীকার করে ৯ ফেব্রুয়ারি মেয়েটিকে হত্যার কথা। তার কথামতো পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!