ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হোক্কাইডো প্রদেশে শনিবার আঘাত হানে ভূমিকম্পটি।

ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে ভূমিকম্পে কেঁপে উঠলেও, কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি ভূমিকম্পে।

Advertisement

জাপানের স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। এ কারণে দেশটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেন প্রচণ্ড কম্পনেও ভবনের কিছু না হয়। ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, মহড়ার মাধ্যমে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!