ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়া থেকে যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
রাশিয়া থেকে যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে ইরান-রাশিয়া সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। এবার তেহরানকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে সহায়তার ঘোষণা দিয়েছে মস্কো।

হোয়াইট হাউজ এ তথ্য জানিয়ে বলেছে, রাশিয়া কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুদ্ধবিমান ছাড়াও ক্রেমলিনের কাছে অ্যাটাক হেলিকপ্টার, রাডার, ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান চেয়েছে তেহরান।

Advertisement

বিনিময়ে ইরানে তৈরি বিভিন্ন সমরাস্ত্র ও ড্রোন দেওয়া হবে রাশিয়াকে। হোয়াইট হাউসে বিফিংকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জন কিরবি।

আরো পড়ুন>> বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণের আকস্মিক মৃত্যু!

তিনি আরো বলেন, ওয়াশিংটন খুবই নীবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। ইরান আগেও রাশিয়াকে সামরিক ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছ।

যদিও তেহরান বিষয়টি অস্বীকার করে আসছে। গত নভেম্বরে রাশিয়াকে এসব ড্রোন দিলেও ইরান বলছে এগুলো মস্কোকে দেওয়া হয়েছে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান চালানোর অনেক আগে।

কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা দাবি করছে, কিয়েভে ইরানের তৈরি অসংখ্য আত্মাঘাতী ড্রোন শাহেদ ও কুদস্ মহাজের-৬ ভূপাতিত করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!