ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউটিউবে ভিডিও দেখে সন্তান প্রসব কিশোরীর, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ৬ মার্চ ২০২৩
ইউটিউবে ভিডিও দেখে সন্তান প্রসব কিশোরীর, অতঃপর...
ছবি: প্রতীকী

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অপরিচিত যুবকের সঙ্গে পরিচয় হয় ১৫ বছরের এক কিশোরীর। সেই পরিচয় বন্ধুত্বে গড়াতে বেশি সময় লাগেনি। দু’জনে দেখাও করে বাইরে। এ সময় ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে সেই ব্যক্তি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী।

সন্তানের জন্ম দেবে বলে সিদ্ধান্ত নেয় সে। বাড়িতে কীভাবে সন্তান প্রসব করা যায়, ইউটিউবে সেই ভিডিও দেখে এক শিশুকন্যার জন্মও সে দেয়। কিন্তু পরের ঘটনা আরো মর্মান্তিক। জন্ম দেওয়ার পর সেই নবজাতককে গলাটিপে হত্যা করে ওই কিশোরী।

গত ২ মার্চ ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের আমবাজারি এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর বাড়িতে গোপন করে ওই কিশোরী। শুধু তার মাকে জানায়, তার শরীর খারাপ। অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন করলেও সন্তান জন্মের পর কী করবে তা নিয়ে ভাবতে থাকে সে। অবশেষে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয় সেই কিশোরী।

আরো পড়ুন>> ইমরান খানের বক্তব্য প্রচার, পাকিস্তান নিউজ চ্যানেলের লাইসেন্স স্থগিত

হাসপাতালে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সন্তান প্রসব করা হয়, ইউটিউবে সেই ভিডিও দেখার পর এক শিশুকন্যার জন্ম দেয় নাবালিকা। এরপর নবজাতককে গলাটিপে সে হত্যা করে। বাড়িতে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখে মরদহ।

সন্তান প্রসবের সময় বাড়িতে ছিলেন না ওই কিশোরীর মা। বাড়ি ফিরে তিনি মেয়ের শারীরিক অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করেন কী হয়েছে? মেয়ে তখন তার বিষয়টি মাকে জানায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ পোস্টমর্টেমের জন্য পাঠায়।

সূত্র: ইন্ডিয়া টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!