ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি পতাকায় হাতে কালেমা লেখা সেই ডিজাইনারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ১১ মার্চ ২০২৩
সৌদি পতাকায় হাতে কালেমা লেখা সেই ডিজাইনারের মৃত্যু
সালেহ আল-মানসোফ - ফাইল ছবি

সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার সালেহ আল-মানসোফ মারা গেছেন। কালেমাখচিত সৌদি আরবের বর্তমান পতাকার প্রথম ডিজাইন ও অঙ্কন করেছিলেন তিনি।

শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া

পতাকার মধ্যে যে কালেমা লেখা আছে, প্রায় ৫০ বছর আগে সেটির লেখার ধরন পরিবর্তন করেছিলেন তিনি। এছাড়া পতাকার নিচের দিকে যে তরবারি রয়েছে সেটির আকার ও ধরন পরিবর্তন করেছিলেন এ ক্যালিগ্রাফার।

Advertisement

৮৬ বছর বয়সী আল-মানসোফ ছিলেন প্রথম সৌদি ক্যালিগ্রাফার, যিনি হাতে শাহদা লিখতেন। ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের অনেক স্নাতক শিক্ষার্থীর সনদপত্রের ক্যালিগ্রাফিও তিনি হাতে করেছিলেন।

আরো পড়ুন>> তুরস্কের জাতীয়-প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা

এই মাসের শুরুর দিকে, ১১ মার্চকে ‘পতাকা দিবস’ পালনের ঘোষণা দেয় সৌদি। বাদশাহ সালমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসলামিক ক্যালেন্ডারের ১৩৫৫ সালের ২৭ জিলহজের সঙ্গে এই দিবসটি সম্পর্কিত। ওই দিন ইংরেজি ১৯৩৭ সালের ১১ মার্চ ছিল। সৌদির বাদশাহ আবদুল আজিজ সেই দিন দেশের জন্য পতাকা অনুমোদন করেছিলেন।

ঠিক পতাকা দিবসের আগেই মারা গেলেন দেশটির বর্তমান পতাকার ডিজাইনার সালেহ আল-মানসোফ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!