ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ১৩ মার্চ ২০২৩
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৩০
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে আবারো নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন ৩০ অভিবাসন প্রত্যাশী।

রোববার (১২ মার্চ) তাদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, বাণিজ্যিক দুইটি জাহাজ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রনটেক্স আকাশ পথে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেনে জয়ের অপেক্ষায় রাশিয়া, পশ্চিমাদের মুখে চপেটাঘাত

এর আগে বেশ কিছু সূত্র জানায়, জীবিত উদ্ধার পাওয়া ব্যক্তিদের বক্তব্য, লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলো নৌকাটি। পথে বেনগাজির ১৭৭ কিলোমিটার দূরে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যায় সেই নৌকা।

তাছাড়া অ্যালার্ম ফোন নামের অন্য একটি চ্যারিটি সংস্থা ওই নৌকাটি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেছিল। এটিতে ৪৭ জন অভিবাসন প্রত্যাশী ছিল।

গত ২৬ ফেব্রুয়ারি ইতালি উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন ৭৯ অভিবাসনপ্রত্যাশী। যাদের প্রায় সবাই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নাগরিক ছিলেন। শনিবার দেশটির সমুদ্রসীমায় টহল দেয়ার সময় ১৩০০ এ বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে কোস্টগার্ড।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!