তিনি জানিয়েছেন, তার দাদি (বাবার চাচি) মারা যাওয়ার আগে পড়াশোনার জন্য মোটা অঙ্কের অর্থ রেখে গিয়েছেন। কারণ তিনি সব সময়ে মেয়েদের পড়াশোনার বিষয়টিতে সমর্থন করতেন। তিনি নিজেও যথেষ্ট শিক্ষিত। কম বয়সে বিয়ে করে লন্ডনে চলে গিয়েছিলেন। তারপর সেখানে পড়াশোনা শুরু করেন। তিনি চেয়েছিলেন তার নাতনিরাও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। সে কারণে তিনি তার সব নাতনিদের পড়াশোনার জন্য টাকা দিয়েছিলেন।
ওই তরুণী জানান, তার বোনকে ও তাকে পড়াশোনার জন্য দাদি টাকা দিয়েছিলেন। কিন্তু বাবা-মা সেই টাকা ভাইয়ের বিয়ের জন্য খরচ করে ফেলেছেন। তাতেই চটেছেন তিনি।
.png)
আরো পড়ুন>> স্ত্রী-সন্তান সঙ্গে থাকেন না, রাগে ৪ প্রতিবেশীকে খুন!
তিনি জানান, দাদি তার অনুপ্রেরণা। যত বার তার সঙ্গে দেখা হয়েছে, পড়াশোনা করে অনেক বড় জায়গায় পৌঁছনোর কথা বলতেন তিনি। তরুণীও উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন। সেই জন্য খুব সমস্যায় পড়লেও ওই টাকা কখনও ব্যবহার করেননি। তিনি চাইতেন বিদেশে পড়তে যাবেন। সে জন্য প্রস্তুতিও শুরু করেছিলেন।
তরুণী আরো চটেছেন যখন তিনি জানতে পারেন, তাকে না জানিয়েই বাবা-মা ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন।
বাবা-মায়ের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা জানান, বিয়েতে প্রচুর টাকা প্রয়োজন ছিল। সে জন্যই এই টাকাটা তারা খরচ করেছেন।
তবে বাবা-মার এসব কথায় মন না গলায় খরচ করে ফেলা সেই টাকা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান