রাইড শেয়ারিংয়ের গাড়িতে ভয়ংকর অভিজ্ঞতা তরুণীর
অফিস যাওয়ার জন্য রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে ট্যাক্সি ক্যাব ভাড়া করেছিলেন এক তরুণী। তার অভিযোগ, গাড়িতে উঠার পর থেকে তার উপর থেকে দৃষ্টি সরাননি ক্যাবের চালক। গোটা রাস্তায় অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এক সময় তাকে যৌনাঙ্গ প্রদর্শন করেন। এরপর গাড়ি থেকে নামার ঘটান আরো ভয়ংকর কাণ্ড। ভিকটিমের অভিযোগ, গাড়ি থেকে নামার পর তাকে শ্লীলতাহানি করেন চালক।
সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। এই অভিযোগের ভিত্তিতে ওই চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুনে পুলিশ।
দেশটির পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার পুনের হডপসর থানায় ক্যাবের চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করেছেন ৩৪ বছরের এক তরুণী।
.png)
আরো পড়ুন>> বরফের ভেতর থেকে ব্যক্তিকে জীবিত উদ্ধার
তার অভিযোগ, শুক্রবার সকালে অফিস যাওয়ার জন্য একটি অ্যাপভিত্তিক ক্যাবের বুকিং করেছিলেন। তবে গাড়ির ভেতর অশ্লীল আচরণ করতে থাকেন চালক। গাড়িতে তাকে যৌনাঙ্গ প্রদর্শন করে রাস্তায় নেমে যান। এর পর রাস্তায় মূত্রত্যাগ করে তার শ্লীলতাহানি করেন। পরে থানায় গিয়ে ওই চালকের বিরুদ্ধে নালিশ জানান তরুণী।
হডপসর থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, গত ১ এপ্রিল ক্যাবচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করেছেন এক তরুণী। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৫০৯ ধারায় শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। যে অ্যাপের মাধ্যমে গাড়িটি ভাড়া করা হয়েছিল, সেটি থেকে ওই চালকের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার খোঁজ চালানো হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার