ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বে প্রতি ছয় জনে একজন বন্ধ্যাত্বের শিকার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৩, ৫ এপ্রিল ২০২৩
বিশ্বে প্রতি ছয় জনে একজন বন্ধ্যাত্বের শিকার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছবি: প্রতীকী

বিবাহিত দম্পতিদের সন্তান না হওয়ার বিড়ম্বনা সব সমাজেই বিদ্যমান। সম্প্রতি এ সমস্যা বড় আকার ধারণ করছে। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, বিশ্বে প্রতি ছয় জনে একজন বন্ধ্যাত্বের শিকার।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রকাশিত ৯৮ পৃষ্ঠার এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় সাড়ে ১৭ শতাংশ মানুষই ভোগেন বন্ধ্যাত্বে। এর প্রভাবে শারীরিক ও মানসিক আরো নানা ধরনের জটিলতাও দেখা দেয়।

Advertisement

আরো পড়ুন>> কামরূপ কামাখ্যা মন্দিরে নারীকে বলিদান, গ্রেফতার ৫

প্রতিবেদনটি বলছে, নিম্ন আয়ের দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ভুগছেন এ সমস্যায়। তবে বন্ধ্যাত্বের কারণ নিয়ে বলা হয়নি প্রতিবেদনে। নারী-পুরুষ ভেদে সমস্যাটির হারও উল্লেখ করা হয়নি।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস এক বিবৃতিতে জানান, ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত যাচাই ও গবেষণার ভিত্তিতে তৈরি হয়েছে এ প্রতিবেদন। প্রজনন স্বাস্থ্য নীতিতে বন্ধ্যাত্বের চিকিৎসা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি।

ডব্লিউএইচও -এর মতে, বন্ধ্যাত্ব একটি রোগ। নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ এ সমস্যার সম্মুখীন হতে পারেন।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!