ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অভিবাসীদের কল্যাণে যে দেশে বাড়ছে জনসংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৩ মার্চ ২০২৩
অভিবাসীদের কল্যাণে যে দেশে বাড়ছে জনসংখ্যা
ছবি: সংগৃহীত

কানাডায় সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি রেকর্ড ছুঁয়েছে। এর পেছনে অভিবাসন প্রক্রিয়া দায়ী বলে উল্লেখ করেছে কানাডা সরকার।

বুধবার (২২ মার্চ) কানাডার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, গত বছর ১০ লাখেরও বেশি মানুষকে নথিভুক্ত করা হয়েছে। ফলে কানাডার জনসংখ্যা এখন ৩ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে।

কানাডার ইতিহাসে এর আগে মাত্র এক বছরে ১০ লাখ মানুষ কখনোই বাড়েনি। হাঙ্গেরি বিপ্লবের পর ইউরোপ থেকে অসংখ্য শরণার্থী আসায় ১৯৫৬ সালে একবার কানাডার জনসংখ্যা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে গিয়েছিল। নতুন এই জনসংখ্যা বাড়ার কারণও বিদেশিরা। এক্ষেত্রে আন্তর্জাতিক অভিবাসী রয়েছে ৯৬ শতাংশ।

Advertisement

আরো পড়ুন>> রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড

এই পরিসংখ্যান এমন এক সময় সামনে এল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডায় পৌঁছেছেন। সেখানে জাস্টিন ট্রুডোর সঙ্গে সীমান্তের সমস্যা নিয়ে আলোচনা করবেন।

প্রতিবেদনে বলা হয়, যেখানে অন্যান্য উন্নত দেশ জনসংখ্যার ধীর বৃদ্ধি দেখছে সেখানে জি-৭ দেশগুলোর মধ্যে দ্রুত বৃদ্ধি দেখছে কানাডা।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!