ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুদ্ধ নিয়ে ফাঁস হওয়া গোপন গোয়েন্দা তথ্যের উৎস খুঁজছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ১০ এপ্রিল ২০২৩
যুদ্ধ নিয়ে ফাঁস হওয়া গোপন গোয়েন্দা তথ্যের উৎস খুঁজছে যুক্তরাষ্ট্র
ছবি: প্রতীকী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত অত্যন্ত গোপন কয়েকটি নথি ফাঁস হয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে কিভাবে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালাবে, এ বিষয়ে এ পরিকল্পনা সাজিয়েছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, তারা নিরাপত্তা ভঙ্গের এ বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

পেন্টাগনেরর উপ-প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং বলেছেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোর সম্পর্কে অবগত, পেন্টাগন বিষয়টি দেখছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নথি ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ইউক্রেনের নেতারা সামরিক তথ্য ফাঁস হওয়া ঠেকানোর উপায় নিয়ে আলোচনায় বসেছেন।

আরো পড়ুন>> তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলার মহড়া চালাল চীন

রুশ বাহিনীর বিরুদ্ধে এ বসন্তেই বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এই হামলা চালাতে ইউক্রেনকে কীভাবে সাহায্য করা যায় সে পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এরই গোপন কিছু নথি ফাঁস হয়েছে।

টেলিগ্রাম-টুইটারে ছড়িয়ে পড়া নথিগুলোতে- ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার বিস্তারিত, ব্যাটালিয়নের শক্তি এবং অন্যান্য স্পর্শকাতর তথ্য রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

একটি নথিতে ইউক্রেনের ১২টি কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময় সূচি রয়েছে। এছাড়া এতে বলা হয়েছে, ৯টি ব্রিগেডকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনারা প্রশিক্ষণ দিয়েছে। রুশদের বিরুদ্ধে পাল্টা হামলায় ২৫০টি ট্যাংক এবং ৩৫০টি যান প্রয়োজনের বিষয়টিও উল্লেখ রয়েছে এই নথিতে।

আরো পড়ুন>> ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে যে সুখবর জানালেন গবেষকরা

এছাড়া আরেকটি নথিতে রয়েছে ইউক্রেনীয় সেনারা কী পরিমাণ গোলাবারুদ ব্যবহার করছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট সিস্টেমের কথাও উল্লেখ আছে। রুশ বাহিনীকে প্রতিহত করতে মার্কিনিদের পাঠানো হিমার্স রকেট অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে।

এদিকে এসব গুরুত্বপূর্ণ নথি ফাঁসের দিনই ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডের সদরদপ্তরে বৈঠক করার ঘোষণা দেয় প্রেসিডেন্টের কার্যালয়। এ বৈঠকে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৈঠকে অংশগ্রহণকারীরা ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা সংক্রান্ত তথ্য ফাঁস ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানানো হয়েছে কার্যালয় থেকে।

আরো পড়ুন>> ভারতে স্কুল বই থেকে মুছে ফেলা হচ্ছে মুঘল ইতিহাস

তবে ইউক্রেনের মধ্যে তথ্য ফাঁস ঠেকানো নাকি পশ্চিমা মিত্রদের যাদের সঙ্গে ইউক্রেন তথ্য বিনিময় করে, তাদের কাছ থেকে ফাঁস ঠেকানো নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফাঁস হওয়া নথিতে ইউক্রেনের হামলা কোথায় এবং কখন হবে তা বলা নেই। তবে নথি ফাঁসের ঘটনা মিত্রদেশগুলোর মধ্যে আস্থায় চিড় ধরাতে পারে। যেহেতু তাদের মধ্যে অস্ত্র সরবরাহের সময় বলে দেওয়া থাকে এবং ইউক্রেনের সেনাদেরকে পশ্চিমারা প্রশিক্ষণও দিয়ে থাকে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!