প্রথম স্টোরের উদ্বোধন করলেন অ্যাপল কোম্পানির সিইও টিম কুক। মুম্বাইয়ে ২৮ হাজার স্কোয়ার ফুটের স্টোরের দরজা খুলে ক্রেতাদের অভ্যর্থনা জানান তিনি।
ভারতের অন্যতম বিলাসবহুল নগরী মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ২৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে অ্যাপলের ঝাঁ চকচকে স্টোর। মঙ্গলবার সকালে স্টোরটির দরজাই খুলে গেল সাধারণের জন্য।
.png)
স্টোর খোলার আগে থেকেই ভিড় জমান উৎসুক ক্রেতারা। বৃহস্পতিবার দিল্লিতে খুলবে অ্যাপলের দ্বিতীয় স্টোর। পণ্য বিক্রি, তা সারানো ও এক্সোসরিজের জন্য ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসেবে কাজ করে গ্রাহকদের শীর্ষ মানের অভিজ্ঞতা প্রদান করাই হবে অ্যাপল স্টোরের লক্ষ্য।
আরো পড়ুন>> পাকিস্তানে ভূমিধসের ঘটনায় নিহত ২
ভারতে অ্যাপলের দুটি নিজস্ব দোকান খোলায় বিশেষ করে প্রযুক্তি জায়ান্টের স্থানীয় ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
নিজস্ব স্টোর খোলার বিষয়টি ভারতের জন্য অ্যাপলের ক্রমবর্ধমান পরিকল্পনাকে সামনে নিয়ে এসেছে। বর্তমানে ভারতের বিশাল স্মার্টফোন বাজারে চীনা ও দক্ষিণ কোরিয়ার নির্মাতাদের আধিপত্যে প্রায় ৪ শতাংশ শেয়ার রয়েছে এই প্রযুক্তি জায়ান্টটির।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোনের বাজারে এখন খুচরো ব্যবসার দিকে নজর দিচ্ছে সংস্থাটি। পাশাপাশি, স্থানীয় স্তরেও উৎপাদন বাড়াতে শুরু করেছে অ্যাপল। এর পাশাপাশি এই স্টোর গুলোতে যদি উল্লেখ্যজনক সাড়া পাওয়া যায়, তবে বিভিন্ন শহরে আরো স্টোর খুলতে পারে অ্যাপল।
সূত্র: জি নিউজ