ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফাঁস হওয়া গোপন নথির সংখ্যা কত নিজেও জানে না পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ১৮ এপ্রিল ২০২৩
ফাঁস হওয়া গোপন নথির সংখ্যা কত নিজেও জানে না পেন্টাগন
সাবরিনা সিং - ফাইল ছবি

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন থেকে কি পরিমাণ গোপন নথি ফাঁস হয়েছে তার সঠিক সংখ্যা এখনো বের করা যায় নি।

সোমবার (১৭ এপ্রিল) পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং জানিয়েছেন, নথি ফাঁসের ব্যাপকতা এখনো উপলব্ধি করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘অনলাইনে এখনো নথিপত্র রয়ে গেছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছি।’

সাবরিনা বলেন, ‘পেন্টাগন এখনো জানে না, কী পরিমাণ নথি ফাঁস হয়েছে কিংবা কি কি নথি ফাঁস হয়েছে। আমরা এখনো ফাঁস হওয়া নথির ব্যাপকতা নিরূপণের চেষ্টা করছি।’

আরো পড়ুন>> সমুদ্র সৈকত ভ্রমণে গিয়ে খুন হলেন ৩ নারী

গত মাসের কোনো একটা সময়ে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ডিসকর্ডে নথিগুলো হাজির হয়। পরে নথিগুলো যুক্তরাষ্ট্রের প্রধান সারির গণমাধ্যমগুলোর নজরে আসে। এক পর্যায়ে নথিগুলোর ফাঁসকারী সন্দেহে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সদস্য জ্যাক টিক্সেরাকে গ্রেফতারও করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথিতে যুক্তরাষ্ট্রের মিত্র এবং শত্রু দেশগুলোর ওপর গোয়েন্দা মূল্যায়নের মূল্যবান তথ্য রয়েছে। যদিও প্রায় সব সংস্থাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র সরকার এ নথি ফাঁস ঠেকাতে এবং ফাঁস হওয়া নথি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও মিত্র দেশগুলোর আশঙ্কা, এ নথি ফাঁস হওয়ার ফলে গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্ক নষ্ট হতে পারে। 

আরো পড়ুন>> মহাকাশ থেকে ক্যামেরায় ধরা পড়লো পবিত্র মক্কা-মদিনার অপরূপ দৃশ্য

সিএনএন জানায়, তারা মোট ৫৩টি ফাঁস হওয়া নথি পর্যালোচনা করেছে। এসব নথির সবই তৈরি করা হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। নথিগুলোতে অতি স্পর্শকাতর গোয়েন্দা তথ্য রয়েছে। বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে মার্কিন মিত্র এবং শত্রু দেশগুলোর ওপর নজরদারি চালায়, সে বিষয়ে তথ্য রয়েছে এতে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ফাঁস হয়ে যাওয়া এসব নথিতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও ইউক্রেনসহ বিভিন্ন দেশে মার্কিন গোয়েন্দাগিরির তথ্য উন্মোচন করে দেয়া হয়েছে।

সূত্র: আরটি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!