ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুলির শব্দে ঘুমনো দায়, থামতে বলায় ৫ প্রতিবেশীকে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৯, ৩০ এপ্রিল ২০২৩
গুলির শব্দে ঘুমনো দায়, থামতে বলায় ৫ প্রতিবেশীকে গুলি করে হত্যা!
ফ্রান্সিসকো ওরোপেজ - ফাইল ছবি

আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের অনুশীলন নিয়ে আপত্তি জানানোয় পাঁচ প্রতিবেশীকে গুলি করে হত্যা করেছে মদ্যপ এক ব্যক্তি। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পুলিশ।

গত শুক্রবার (২৮ এপ্রিল) রাতে হিউস্টনের উত্তরে সান জাকিন্টো কাউন্টির ছোট্ট শহর ক্লিভল্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা। তাদের মধ্যে আট বছরের শিশুও রয়েছে।

স্থানীয় শেরিফ গ্রেগ ক্যাপার্স জানান, নিহতদের মধ্যে দু’জন নারী। বেঁচে থাকা দুই শিশুর ওপর পড়ে থাকতে দেখা গেছে তাদের।

Advertisement

শেরিফের ধারণা, ওই নারীরা গুলি থেকে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছিলেন।

আরো পড়ুন>> ফার্মেসিতে ঢুকে কর্মীকে এলোপাথারি কোপ!

সন্দেহভাজন মেক্সিকোর নাগরিক ফ্রান্সিসকো ওরোপেজ (৩৮) পলাতক। ধারণা করা হচ্ছে, তিনি এখনো সশস্ত্র রয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি খুনের অভিযোগ আনা হয়েছে।

ফ্রান্সিসকো কাছের জঙ্গলে লুকিয়ে থাকতে পারেন। তার খোঁজে কুকুর ও ড্রোন ব্যবহার করছে পুলিশ।

তদন্তকারীদের বিশ্বাস, ঘটনার সময় ফ্রান্সিসকো মদ্যপ ছিলেন। তার বন্দুক অনুশীলনের শব্দে পাশের বাড়ির শিশুরা ঘুমাতে পারছিল না। তাই তাকে অনুশীলন বন্ধ করতে বলেছিল ভুক্তভোগীরা। জবাবে ফ্রান্সিসকো বলেছিল, তিনি নিজের বাড়ির উঠোনে যা ইচ্ছা তা-ই করবেন। এভাবে তর্কের সূত্রপাত। এরপর প্রতিবেশীদের বাড়ি গিয়ে আক্রমণ করে বন্দুকধারী।

ওই সময় বাড়িতে ১০ জন ব্যক্তি ছিলেন। আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। শিশুটি মারা যায় হাসপাতালে।

আড়ো পড়ুন>> ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না: খামেনি

বন্দুকধারী একটি এআর-১৫ আধা-স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।

গুলির শব্দ শোনার কথা স্বীকার করে প্রতিবেশী ভেরোনিকা পিনেদা বলছিলেন, গুলির শব্দ এখানে নিয়মিত ঘটনা। সব সময় এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ গেলেও ব্যবস্থা নেয়া হয়নি। শুক্রবারের গুলির শব্দকে অন্যদিনের মতো মনে করেছিল স্থানীয়রা।

কয়েকদিন আগে পশ্চিম টেক্সাসে কিশোরদের জমায়েতে গুলিতে ৯ জন আহত হয়। দুই সপ্তাহ আগে আলাবামায় জন্মদিনের পার্টিতে চার যুবককে গুলি করে হত্যা করা হয়।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে মার্কিন শিশু ও কিশোর-কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ আগ্নেয়াস্ত্রের ঘটনাগুলো।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!