ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জর্জিয়ার হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ৪ মে ২০২৩
জর্জিয়ার হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ১
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে প্রায়ই ঘটে বন্দুকধারীদের হামলার মতো ঘটনা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বন্দুকধারীদের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। এবার জর্জিয়াতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ১ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো চারজন। স্থানীয় সময় বুধবার আটলান্টা শহরের একটি হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।

আটলান্টা পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে মিডটাউন আটলান্টার নর্থসাইড হাসপাতালের ওয়েটিং রুমে ঢুকে গুলি চালাতে শুরু করে ডিওন প্যাটারসন নামে ২৪ বছর বয়সী এক যুবক। 

Advertisement

আরো পড়ুন>> ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনে ৩ জন নিহত

ঐ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৩৮ বছর বয়সী এক নারী। আহত হন আরো চার নারী। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম জানান, ডিওন প্যাটারসন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য হাসপাতালে এসেছিলেন। এ সময় প্যাটারসনের সঙ্গে তার মাও ছিলেন। কিন্তু গুলিতে তার মা আহত হননি। হামলার সময়কার সিসিটিভি ফুটেজের কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। যেখানে বন্দুক হাতে ওই হামলাকারীকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে, হামলার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য। এমন হামলার ঘটনায় পুরো রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনমনে ভীতি সৃষ্টি হয়েছে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!