ঘাড় কামড়ে বৃদ্ধকে টেনে নিয়ে গেল সিংহ!
জঙ্গলের অন্যতম হিংস্র প্রাণী যে সিংহ তা বলার অপেক্ষা রাখে না। আর সেই সিংহের ডেরায় পা দিলে বেঁচে ফেরা দুষ্কর। এমনকী পোষ মানা থাকলেও অনেক সময় মাংসাসী প্রাণীদের আক্রমণ করতে দেখা যায়। সম্প্রতি তেমনই এক বৃদ্ধকে আক্রমণ করে তার পরিচিত সিংহ। আর বৃদ্ধকে ঘাড়ে কামড়ে সিংহের জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার দৃশ্যই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
দুর্গন্ধের কারণ খুঁজতে সিংহের ডেরায় ঢুকেছিলেন দক্ষিণ আফ্রিকার থাবাজিম্বির 'মাকারেল প্রিডেটর সেন্টারের' মালিক মাইক হজ। আর তখনই আচমকা আক্রমণ করে তার পরিচিত সিংহ। কার্যত মুখে করে জঙ্গলে নিয়ে যায় বৃদ্ধ ব্যক্তিকে। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
টুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আশেপাশে সিংহ নেই দেখে ঘেরোটোপের মধ্যে প্রবেশ করেছিলেন হজ। এরপর সিংহের উপস্থিতি টের পেয়ে সন্তর্পণে চলে আসতে থাকেন ওই ষাটোর্দ্ধ বৃদ্ধ। খানিকটা এগোতেই তার দিকে তেড়ে আসে একটি সিংহ। ভয় পেয়ে ছুটে পালাতে যান হজ। কিন্তু বেরোনোর দরজার একদম সামনে পৌঁছেও লাভ হয়নি। গেটের সামনে থেকেই তাকে মুখে করে টেনে নিয়ে দৌড় দেয় সিংহ। বৃদ্ধের ঘাড় কামড়ে ধরে তাতে জঙ্গলে টেনে নিয়ে যায় সিংহটি।
.png)
আরো পড়ুন>> যুদ্ধবিরতির মধ্যেও সুদানের রাজধানীতে ভয়ংকর লড়াই
সিংহ আক্রমণ করলে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। কিন্তু হজ সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যার ঘাড় এবং চোয়ালে গুরুতর আঘাত থাকা সত্ত্বেও তিনি প্রাণে বেঁচে যান। ঘটনাটির খানিকক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে হজকে উদ্ধার করা হয়। হাসপাতালে বেশ কিছুদিন কাটানোর পরই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
ঘটনাটি ২০১৮ সালের হলেও সম্প্রতি ফের ভাইরাল দুনিয়ার শিরোনামে উঠে এসেছে। ভিডিয়োটি সামান্য সময়ের হলেও মানুষের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
ভিডিওটি দেখুন...
Terrifying moment lion savagely attacks British park owner pic.twitter.com/s3sPHjAwyx
— Terrifying Nature (@TerrifyingNatur) April 28, 2023
সূত্র: ডেইলি মেইল, এই সময়