ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুস এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা দিল লেবানন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৮, ৭ মে ২০২৩
তুস এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা দিল লেবানন
ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো না লেবাননের। ইসরায়েলের সঙ্গে তুস এয়ারের সম্পর্ক থাকায় এয়ারলাইন্সের উপর নিষেধাজ্ঞা দিল লেবানন।

সাইপ্রাসের সবচেয়ে বড় এয়ারলাইন্স তুস এয়ারওয়েজের বিমান লেবাননের আকাশ সীমায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বৈরুত সরকার। 

সাইপ্রিয়ট এয়ারলাইন্সটিতে ইহুদিবাদী ইসরায়েলের শেয়ার থাকার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবানন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে-তুস এয়ারওয়েজের বিমান লেবাননের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না এবং বৈরুতের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তা ল্যান্ড করতেও পারবে না। এই এয়ারলাইন্সে ইহুদিবাদী ইসরায়েলের প্রায় অর্ধেক শেয়ার রয়েছে। 

Advertisement

গতকাল শনিবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সরকারের একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে ইসরায়েলি কোম্পানি নাফাইম হোল্ডিংস লিমিটেড সাইপ্রাসের এই এয়ারলাইন্সের শেয়ারের শতকরা ৪৯.৯ ভাগের মালিক। 

আরো পড়ুন>> রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেন

সরকারের পক্ষে বিবৃতিটি দিয়েছেন লেবাননের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ফাদি আল-হাসান।

তিনি জানান, এরইমধ্যে সাইপ্রাসের পক্ষ থেকে তাকে একটি চিঠি দেয়া হয়েছে যাতে বলা হয়েছে-২০১৭ সালে সাইপ্রাস এবং লেবাননের মধ্যে বিমান চলাচলের বিষয় যে চুক্তি হয়েছিল তার আওতায় তুস এয়ারওয়েজের বিমান লেবাননের আকাশ সীমা ব্যবহার করবে। তবে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি। 

ইসরায়েলকে বয়কট করার জন্য লেবাননের যে আইন রয়েছে তার কাঠামোর আওতায় সাইপ্রাসের এই এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

এর আগে দেশ দুটির মধ্যে একটি চুক্তি ছিল, তাই এতোদিন কোনো নিষেধাজ্ঞা দিতে পারেনি লেবানন সরকার।

সূত্র: স্থানীয় গণমাধ্যম

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!