ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্যালট বাক্স পাহারা দেয়ার আহ্বান জানালেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০১, ১৪ মে ২০২৩
ব্যালট বাক্স পাহারা দেয়ার আহ্বান জানালেন এরদোগান
রিসেপ তাইয়্যিপ এরদোগান - ফাইল ছবি

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই রিসেপ তাইয়্যিপ এরদোগান সমর্থকদের ব্যালট বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। যা শেষ হয় বিকেল ৫টার দিকে।

তিনি বলেন, গণতন্ত্রকে সমুন্নত রেখেই সারা দেশে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Advertisement

এরদোগান আরো বলেন, এখন হচ্ছে ব্যালট বাক্স পাহারা দেওয়ার সময়। ফলাফল চূড়ান্ত না হওয়ার পর্যন্ত আমরা আমাদের নাগরিকদের ইচ্ছা রক্ষা করে যাবো।

আরো পড়ুন>> তুরস্কে নির্বাচন: কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ১১২ বছরের বৃদ্ধা

ইস্তাম্বুলের উসকুদারে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও তার স্ত্রী এমিনি।

ভোট দিয়ে বেরিয়ে এরদোগান বলেন, ‘কোনো সমস্যা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই। আমাদের দেশের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি, একই সঙ্গে তুর্কি গণতন্ত্রের।’

এ সময় তিনি সব নাগরিককে কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!