[ আন্তর্জাতিক ]
ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ালো সংযুক্ত আরব আমিরাত
ফাইল ছবি
প্রতিবছর কাজ করতে আরব আমিরাতে আসে অনেক প্রবাসীরা। দেশটিতে একজন কর্মী মাত্র ২ বছরের ওয়ার্ক পারমিট পায়। কিন্তু এখন থেকে তিন বছরের ওয়ার্ক পারমিট ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত।
দেশটির কর্তৃপক্ষ নতুন এই নিয়মের ঘোষণা দিয়েছে। এর আগে আমিরাতে একজন কর্মী দুই বছরের ওয়ার্ক পারমিট পেতো। ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনের পর দেশটি থেকে এই সিদ্ধান্ত এল। মূলত সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে হলে বৈধ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়।
আরো পড়ুন>> অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন অভিবাসন চুক্তি করল ভারত
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে কর্মচারী তাদের কোম্পানির সঙ্গে প্রবেশনারি সময়কালের পরে ন্যূনতম এক বছর থাকবে তারা এই সুবিধা পাবে। তবে উভয় পক্ষকেই সময় বাড়ানোর ক্ষেত্রে রাজি থাকতে হবে।
দেশটির সরকারের এই সিদ্ধান্তে কর্মচারীদের পাশাপাশি কোম্পানিও লাভবান হবে। কারণ তাদের ওয়ার্ক ভিসার জন্য আবেদন খরচ কমে যাবে। তাছাড়া কোনো কর্মচারীর চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ফি মওকুফ করারও পরামর্শ দিয়েছে কমিটি।
সূত্র: অ্যারাবিয়ান নিউজ
ডেইলি-বাংলাদেশ/আরটি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!