[ আন্তর্জাতিক ]
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা ২০০ পার হওয়ার শঙ্কা
ছবি: সংগৃহীত
ভারতের উড়িষ্যায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে আনুমানিক ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে, মৃতের সংখ্যা ২০০ ছাড়ানোর শঙ্কা রয়েছে বলে জানাচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম।
শুক্রবার (২ জুন) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যার বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে এই ট্রেন দুর্ঘটনায় অন্তত ১২ বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো বহু মানুষ আটকা রয়েছেন ট্রেনে। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০০ জন।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি আশঙ্কাজনক। মৃতের সংখ্যা ২০০ পার হয়ে যেতে পারে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!