ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ববিদ্যালয়ে সিগারেট খাওয়া নিয়ে নিরাপত্তাকর্মী-শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ৫ জুন ২০২৩
বিশ্ববিদ্যালয়ে সিগারেট খাওয়া নিয়ে নিরাপত্তাকর্মী-শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ 
সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয়ের হলে কয়েকজন শিক্ষার্থীকে ধূমপানে বাধা দেওয়ার অভিযোগে সেখানকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার রাতে ভারতের গ্রেটার নয়ডায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি  

সংঘর্ষের সময় ক্যাম্পাসে পার্ক করা বেশ কয়েকটি মোটরবাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩৩ জন অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, রোববার রাতে গ্রেটার নয়ডার ইকোটেক-১ থানা এলাকার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলের ভেতর কয়েকজন শিক্ষার্থীকে ধূমপান করতে বাধা দেন ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা। তা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় বলে অভিযোগ। গোড়ায় দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হলেও দ্রুত তা সংঘর্ষে পরিণত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সদস্যরা। 

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ক্যাম্পাসের ভেতর থাকা কয়েকটি মোটরবাইক এবং গাড়িতে লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালিয়েছে কয়েকজন। 

গ্রেটার নয়ডা পুলিশের মুখপাত্র সংবাদমাধ্যমে বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঐ ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থী এবং বেসরকারি নিরাপত্তাপক্ষীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে ইকোটেক-১ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে ৩৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

যদিও আটকদের মধ্যে দু’পক্ষের কতজন করে রয়েছেন, তা জানায়নি পুলিশ। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে আরো কয়েক জনকে আটক করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!