এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয়। এতে দেখা যায় রেস্তোঁরা কর্মীদের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাপক মারামারি হচ্ছে। এ সময় রেস্তোঁরাকর্মীরা ওই পরিবারের লোকদের গালাগাল করতে থাকে।
মারামারির এক পর্যায়ে রেস্তোঁরায় কিছু মানুষ এ ঘটনা থামানোর জন্য ছুটে আছে। ওই পরিবার সদস্যের দাবি, রেস্তোঁরা কর্মীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনায় ৩০ জন জড়িত ছিল বলে তারা অভিযোগ করেন।
.png)
নদীয়া জোনের ডিসিপি হারিস চন্দ্র জানান, ওই পরিবারের লোকজন বিল পাওয়ার পরই রেস্তোঁরা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কারণ বিলের সঙ্গে সার্ভিস চার্জ যুক্ত করা হয়।
আরো পড়ুন>> অবশেষে আমিরাতে দূতাবাস খুলল কাতার
তিনি বলেন, যারা এ ঘটনায় জড়িত তাদের আসরা চিহ্নিত করেছি। তাদেরকে গ্রেপ্তার করা হবে। ঘটনার পর ১১৩ ধারায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের রেস্তোঁরাগুলোতে সার্ভিস চার্জ নিয়ে বাড়াবাড়ির ঘটনা প্রায়ই ঘটে। তবে দেশটির ভোক্তা মন্ত্রণালয় জানিয়েছে, সার্ভিস চার্জ আলাদা নেওয়া কোনো বিধান নেই।
কেন্দ্র দিল্লি হাইকোর্টকে জানিয়েছিল যে পরিসেবা নিয়ে অসন্তুষ্ট হলেও গ্রাহকরা অনিচ্ছাকৃতভাবে অতিরিক্ত চার্জ পরিশোধ করছেন।
সূত্র: এনডিটিভি