ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বোলতার বাসা ভাঙার জেরে মামার হাতে ভাগ্নে খুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০৮, ৫ জুলাই ২০২৩
বোলতার বাসা ভাঙার জেরে মামার হাতে ভাগ্নে খুন
রূপক ছবি

বোলতার বাসা ভাঙা নিয়ে মামা-ভাগ্নের গন্ডগোল। আর এ তুচ্ছ ঘটনার জেরে খুন! ঝগড়ার মাঝে ভাগ্নেকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। শেষে গ্রেফতারও হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদের সুতিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের বোলতার বাসা ভাঙা নিয়ে মামা রকিবের সঙ্গে সোহেলের ঝগড়া শুরু হয়। সেই গন্ডগোল চলাকালীন সময় হাঁসুয়া নিয়ে ভাগ্নেকে মামা আক্রমণ করেন। বাধা দিতে গিয়ে আহত হন সোহেলের বোন ও বাবা।

এদিকে সে সময় সোহেলকে হাঁসুয়ার মাধ্যমে এলোপাথাড়ি কোপ দেওয়া হয়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে সোহেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত বাকি দু’জনের চিকিৎসা চলছে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরুতে মূল অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি। ফলে শুরু হয় চিরুনি তল্লাশি। কিছুক্ষণের মধ্যে সুতি থানার চাঁদের মোড় এলাকা থেকে রকিবের সন্ধান মেলে। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!