ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে নৌকাডুবি, ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬, ২৮ জুলাই ২০২৩
ফিলিপাইনে নৌকাডুবি, ৩০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি হ্রদে নৌকা ডুবে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ফিলিপাইন কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা নেইল ফেরার জানান, নৌকাডুবির ঘটনায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Advertisement

ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, বিনাঙ্গোনানের বারংয়ে কালিনাওয়ান থেকে প্রায় ৫০ গজ দূরে এমবিসিএ প্রিন্সেস আয়া নামক নৌকাটি ডুবে যায়।

তারা আরো জানায়, নৌকাটি ভূমি থেকে ৪৫ মিটার (১৪৭ ফুট) দূরে থাকা অবস্থায় ঝড়ো বাতাসের কবলে পড়ে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নৌকাটির এক পাশে সরে যায়। মূলত এ কারণেই নৌকাটি ডুবে যায়।

ফিলিপাইনের নিউজ এজেন্সি জানিয়েছে, নৌকাডুবিতে মৃত ও উদ্ধারকৃতদের সংখ্যা এখনো সুনির্দিষ্ট না। ঐ এলাকায় উদ্ধার অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!