[ আন্তর্জাতিক ]
বঙ্গোপসাগরের আন্দামান দীপপুঞ্জে ভূমিকম্প
ফাইল ফটো
বঙ্গোপসাগরের ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান-নিকোবরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে পোর্ট ব্লেয়ারের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।
.png)
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!