[ আন্তর্জাতিক ]
৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
ছবি: প্রতীকী
লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার (১৪ জুলাই) দেশটির চিয়াপাস উপকূলে এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
বেসরকারি সুরক্ষা দপ্তর জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি।
.png)
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!