[ আন্তর্জাতিক ]
তাইওয়ান উপকূলে ৫.৬ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত
তাইওয়ানের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তাইওয়ানের স্থানীয় সময় রোববার ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
.png)
তাৎক্ষণিকভাব ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারিরও কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!