[ আন্তর্জাতিক ]
ইন্দোনেশিয়ায় আঘাত হানলো ভূমিকম্প
ভূমিকম্প - প্রতীকী ছবি
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (৩ জুলাই) আঘাত হানা এই ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ছয় দশমিক দুই। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থার কর্মকর্তারা জানায়, পাপুয়া প্রদেশের কিরম অঞ্চলে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির মূল উৎপত্তিস্থল।
.png)
প্রদেশটির রাজধানী জয়াপুরাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে।
সূত্র: সিজিটিএন
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!