ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিংহটি একটি ব্যস্ত রাস্তায় হাঁটছে। করাচির এই রাস্তার নাম শারিয়া ফয়সাল বলে খবরে বলা হয়।
কপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা লোকজনকে সিংহটি থেকে দূরত্ব বজায় রাখতে বলে। পরে কর্তৃপক্ষ সিংহটিকে খাঁচার ভেতরে ঢোকাতে সক্ষম হয়।
.png)
পুলিশের বিবৃতি নিয়েসংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিংহটি পরিবহনের সময় ট্রাফিক সিগনালে ব্যক্তিগত গাড়ি দাঁড়ায়। সে সময় ব্যস্ত বন্দর শহরের প্রধান সড়কে পালিয়ে যায় সিংহটি। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। এ সময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
বন্যপ্রাণী পরিদর্শক মুখতিয়ার সুমরো রয়টার্সকে সিংহটি উদ্ধার করার পরে বলেন, আল্লাহর রহমতে এটি নিরাপদে আমাদের সাথে রয়েছে এবং এখন সবাই বিপদমুক্ত।
আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, পরিবহনের সময় যে গাড়ি থেকে সিংহটি পালিয়ে গিয়েছিল, তার চালককে তারা আটক করেছেন। পালিয়ে যাওয়া সিংহটি কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করার পর পাশের একটি ভবনের বেসমেন্টে ঢুকে পড়ে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাটি কভার করার জন্য ঘটনাস্থলে মিডিয়ার যানবাহন পৌঁছায় এবং পালিয়ে যাওয়া সিংহটি দেখার জন্য ভিড় হওয়ার জন্য এলাকাটিতে বিশাল যানজটের সৃষ্টি হয়।
বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে, আবাসিক এলাকায় সিংহ পালন নিষিদ্ধ হওয়ায় সিংহটিকে তার কম্পাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে।