ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পোষা কুকুরের সঙ্গে ঘুমন্ত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
পোষা কুকুরের সঙ্গে ঘুমন্ত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ শিশু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গভীর জঙ্গলে পোষা দুই কুকুরের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ ২ বছর বয়সী একটি মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে শিশুটি তার বাড়ি থেকে হারিয়ে যায়।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, শিশুটিকে খুঁজে বের করতে পুলিশ, পুলিশের বিশেষ কুকুর এবং স্থানীয় বাসিন্দারা দুর্গম জঙ্গলে খোঁজ শুরু করে। কয়েক ঘণ্টা ধরে খোঁজ চালানোর পর শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় কর্তৃপক্ষ। তার সাথে ছিল দুটি ছোট পোষা কুকুর। এসময় শিশুটি একটি কুকুরের গায়ে মাথা রেখে ঘুমিয়ে ছিল এবং অন্য কুকুরটি পাশে শুয়ে থেকে শিশুটিকে পাহারা দিচ্ছিল।

Advertisement

মিশিগান রাজ্য পুলিশের একজন তথ্য কর্মকর্তা বলেন, শিশুটি একটি কুকুরকে বালিশ হিসেবে ব্যবহার করেছিল। এসময় আরেকটি কুকুর তাকে পাহারা দিচ্ছিল।

লেফটেন্যান্ট মার্ক জিয়ানুনজিও বলেন, শিশুটির নাম থিয়া চেজ। বুধবার রাত ৮টার দিকে ফেথর্নে আমরা প্রথম শিশুটির নিখোঁজের খবর পাই। অনেকক্ষণ ধরে খোঁজ চালানোর পর প্রায় মধ্যরাতে তাকে তার বাড়ি থেকে প্রায় তিন মাইল দূরে একজন স্থানীয় দুটি কুকুরকে তার পাশে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়।

তিনি জানান, ছোট্ট শিশুটিকে মেডিকেল কর্মীরা পরীক্ষা করেছেন এবং তিনি সুস্থ আছেন।

জিয়ানুনজিও বলেন, এটি সত্যিই একটি অসাধারণ গল্প।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!