সংবাদমাধ্যম বিবিসি জানায়, সম্প্রতি এই সিনেটরের বাস ভবন থেকে বিপুল সংখ্যক স্বর্ণের বার এবং কয়েকশো কোটি নগদ ডলার উদ্ধার করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটরগণ গত শুক্রবার এই প্রভাবশালী মার্কিন সিনেটরকে অভিযুক্ত করেন।
প্রসিকিউটরা জানিয়েছেন, মেনেন্ডেজ একজন মিশরীয়-আমেরিকান ব্যবসায়ীকে তার একচেটিয়া ব্যবসার স্বার্থ রক্ষায় মিশর সরকারকে স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন বলে তারা প্রমাণ পেয়েছেন।
.png)
মেনেন্ডেজ মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির (ফরেইন রিলেশন কমিটি) ডেমোক্র্যাট দলীয় সদস্য।
ফেডারেল প্রসিকিউটর ড্যামিয়ান উইলিয়ামস এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিনেটর মেনেন্ডেজ এবং তার স্ত্রী শত শত কোটি ডলার ঘুষ গ্রহণ করেছেন এবং যার বিনিময়ে সেই ব্যবসায়ীদের রক্ষা এবং মিশর সরকারকে লাভবান করার জন্য তার ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করেছেন।
এদিকে মেনেন্ডেজ এবং তার স্ত্রী দৃঢ়তার সাথে সকল অভিযোগ অস্বীকার করেছেন। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেনেন্ডেজ সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িকভাবে পদত্যাগ করছেন।
মেনেন্ডেজকে এনিয়ে ১০ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো দুর্নীতি-সংক্রান্ত অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।