ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্পেনে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ১ অক্টোবর ২০২৩
স্পেনে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

রোববার (১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় আটালায়াস এলাকায় জনপ্রিয় টিয়েটার নাইটক্লাবে আগুনের সূত্রপাত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

Advertisement

প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাস নতে কষ্ট হওয়ায় প্রাথমিকভাবে চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!