ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্পেনে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ১ অক্টোবর ২০২৩
স্পেনে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১৩
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইউরোপের দেশ স্পেনের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

রোববার (১ অক্টোবর) দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ার থিয়েটার নামের একটি নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটে।

জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ফায়ার সার্ভিসের ৪০ জনেরও বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান এই উদ্ধারকাজে অংশ নেয়। এখনও ওই নাইটক্লাবে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

এদিকে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় মেয়র জস ব্যালেস্তা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!