ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কারাবন্দি স্ত্রীর নোবেল জয়ে যা বললেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ৬ অক্টোবর ২০২৩
কারাবন্দি স্ত্রীর নোবেল জয়ে যা বললেন স্বামী
স্ত্রী নার্গিস মোহাম্মদির সঙ্গে নিজের ছবি হাতে তাগি রহমানি - ফাইল ছবি

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। দেশটির নারীদের অধিকার নিয়ে লড়াই-সংগ্রামের কারণেই এবছর তাকে বিজয়ী ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বর্তমানে ইরানের কারাগারে বন্দি রয়েছেন তিনি। তার স্বামী তাগি রহমানি বলেছেন, নার্গিস মোহাম্মাদি একজন দৃঢ়চেতা ব্যক্তি। তাগি রহমানি বর্তমানে দুই সন্তান নিয়ে ফ্রান্সে বসবাস করেন। ২০১২ সাল থেকে তিনি সেখানে শরণার্থী হিসেবে থাকছেন।

স্ত্রী সম্পর্কে রহমানি বলেন, জীবনে তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন এই নোবেল বিজয়ী। সেগুলো হলো মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, তার নারীবাদী প্রতিশ্রুতি ও সংঘটিত সব অপরাধের জন্য ন্যায়বিচার।

Advertisement

নার্গিস মোহাম্মাদি একজন মানবাধিকারকর্মী। বাকস্বাধীনতা ও স্বাধীনতার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ব্যাপক নিপীড়নের শিকার হয়েছেন তিনি। ইরান কর্তৃপক্ষ তাকে অন্তত ১৩ বার গ্রেফতার করেছে। দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে পাঁচবার। বর্তমানে মোট ৩১ বছরের দণ্ড নিয়ে কারাগারে আছেন তিনি।

গত বছর অর্থাৎ ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেন বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মতপ্রকাশের স্বাধীনতার জন্য দুঃসাহসিক লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!