ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ৫ অক্টোবর ২০২৩
সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসি
জন ফসি - ফাইল ছবি

চলতি বছর সাহিত্যে অবদান রাখার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের বিখ্যাত লেখক জন ওলাভ ফসি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫ টায় সাহিত্য শাখায় চলতি বছরের নোবেলজয়ীর নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। চলতি বছর এ শাখার ১১৪তম পুরস্কার জয় করলেন।

Advertisement

সাধারণত প্রতি বছর একজন সাহিত্যিককে নোবেল পুরস্কারের জন্য চুড়ান্তভাবে মনোনীতি করে আসছে নোবেল কমিটি। ইতিহাসে মাত্র চার বার এই পুরস্কার একাধিকজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

নোবেলজয়ী ১১৪ জন সাহিত্যিকের মধ্যে নারীদের সংখ্যা ১৭ জন। সবচেয়ে কম বয়সে সাহিত্যে নোবেল জয় করেছেন ব্রিটেনের ঔপন্যাসিক ও ছোট গল্পকার রুডইয়ার্ড কিপলিঙ। বিশ্ববিখ্যাত শিশুসাহিত্য ‘দ্য জাঙ্গল বুক’ লেখার স্বীকৃতি হিসেবে মাত্র ৪১ বছর বয়সে নোবেল জয় করেন কিপলিঙ।

সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল জয় করেছেন ব্রিটিশ-জিম্বাবুইয়ান সাহিত্যিক ডরিস লেসিং। ২০০৭ সালে ৮৭ বছর বয়সে নোবেল জয় করেন তিনি। গত বছর ২০২২ সালে সাহিত্যে নোবেল জয় করেছিলেন ফ্রান্সের সাহিত্যিক অ্যাানি এরনাক্স।

সাহিত্যে নোবেলজয়ীদের পদকের পাশাপাশি পুরস্কার হিসেবে নগদ ১০ লাখ ডলার প্রদান করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!