শনিবার (৭ অক্টোবর) দেশটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বড় ঢেউ, ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের বিষয়ে সতর্কতা জারি করেছে।
ধারণা করা হচ্ছে, শনিবার ও রোববারের মধ্যেই উপকূলীয় এ অঞ্চলে আঘাত হানবে ঘূর্ণিঝড় কোইনু।
.png)
রাজ্য মহাসাগরীয় প্রশাসন বলেছে, শনিবার ও রোববার ঝড়ের প্রভাবে দক্ষিণ চীন সাগরে নয় মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। সে কারণে এই অঞ্চলটিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। চার রঙের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা।
জাপানি ভাষায় কোইনু অর্থ ‘কুকুর ছানা’।
ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার বলেছে, কোইনু ৫-২০ কিলোমিটার বেগে চীনের দক্ষিণ উপকূলের দিকে আসছে। ধারণা করা হচ্ছে, শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি সোমবার দুর্বল হয়ে যাবে।
কোইনুর তাণ্ডবে এরইমধ্যে তাইওয়ানে একজন প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে ৪০০ জন। ঘূর্ণিঝড়টির আঘাতে দ্বীপের পূর্ব উপকূলে অর্কিড দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
সূত্র: রয়টার্স