ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ১৪ অক্টোবর ২০২৩
ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। এরইমধ্যে গাজায় স্থল হামলা শুরু করেছে ইসরায়েল।  এতে গাজায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। শনিবার প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদারদের হামলায় এখন পর্যন্ত ১৯০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণে সাত দিনে ৬১৪ শিশু, ৩৭০ জন নারীসহ কমপক্ষে ১৯০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় আট হাজার ফিলিস্তিনি।

এর আগে উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় ইসরায়েল। তাদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়। এরপর স্থলপথে অভিযান শুরু করে ইসরায়েল।

Advertisement

জাতিসংঘ জানিয়েছিল, এত কম সময়ে লাখ লাখ মানুষের সরে যাওয়াটা অসম্ভব। এতে বিপর্যকর পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তর গাজা থেকে যারা পালিয়ে যাচ্ছে তাদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এদিকে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আল-জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!