[ আন্তর্জাতিক ]
গাজা পুনর্দখলের ইচ্ছা নেই : ইসরায়েল
ছবি: সংগৃহীত
গাজা দখলের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান । মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে তিনি এমনটি জানিয়েছেন।
তিনি বলেন, গাজা দখল করতে বা গাজায় থাকার আমাদের কোনো আগ্রহ নেই। তবে যেহেতু আমরা আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করছি এবং তার একমাত্র উপায় হামাসকে নির্মূল করা, তাদের সক্ষমতা মুছে ফেলা। আমাদের প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেছেন, এটার জন্য আমাদের যা যা করা দরকার তা করতে হবে। সিএনএনের কাইটলান কলিন্সকে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
এর আগে সংবাদমাধ্যম সিবিএসকে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজা দখল করা হবে ইসরায়েলের একটি বড় ভুল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি দূত এই মন্তব্য করেন।
.png)
এদিকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হারজোগও রোববার সিএনএনকে জানিয়েছেন যে, গাজা দখলের ইচ্ছা ইসরায়েলের নেই।
তিনি বলেন, গাজা দখল বা পুনর্দখলের ইচ্ছা আমাদের নেই। ২০ লাখ ফিলিস্তিনিকে শাসন করার ইচ্ছা আমাদের নেই।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!