তবে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইসরায়েলে ১৩ মার্কিন নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বুধবার ইসরায়েলে সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি যুদ্ধাপরাধ। হাসপাতালটি শত শত আহত ও অসুস্থ মানুষের আশ্রয়স্থল ছিল।
.png)