ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ২৪ অক্টোবর ২০২৩
ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
ছবি: সংগৃহীত

গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। 

ফিলিস্তিনের গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ জরুরি বৈঠক ডাকা হয়েছে। কয়েকটি দেশের পক্ষ থেকে জর্ডান ও মৌরিতানিয়ার অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বৈঠক বসবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

মঙ্গলবার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বলেন, নিরাপত্তা পরিষদ কোনো পরিস্থিতিতে যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হলে সাধারণ পরিষদকে এগিয়ে আসতে হয়।

Advertisement

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে নতুন এক প্রস্তাব পাসের চেষ্টা করছে। এর আগে গত সপ্তাহে যুদ্ধবিরতির একটি প্রস্তাব স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে যায়। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!