[ আন্তর্জাতিক ]
কাশ্মীরে ৪.৪ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীরের লাদাখ। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, মঙ্গলবার ভারতীয় সময় দুপুর একটায় ভূমিকম্প হয়েছে লাদাখে। কার্গিল থেকে ৩১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পনের উৎসস্থল। ২০ কিলোমিটার গভীরে তৈরি এই কম্পনের জেরে রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রায় কেঁপে ওঠে লাদাখের একাধিক এলাকা।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, কার্গিল সেক্টরের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
লাদাখে ভূমিকম্পের মাত্র ৩০ মিনিট আগেই বড়সড় ভূমিকম্প হয় শ্রীলংকায়। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২ টায় কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্রটি। ১০ কিলোমিটার গভীরে তৈরি এই কম্পনের জেরে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রায় কম্পন হয়। প্রভাব পড়ে কলম্বোসহ একাধিক এলাকায়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!